নেত্রকোনা ও জয়পুরহাটে ৩৩০ কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নেত্রকোনা ও জয়পুরহাটে শীতার্ত মানুষের মধ্যে ৩৩০টি কম্বল বিতরণ করা হয়েছে। কম্বলগুলো বিতরণে সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা।
নেত্রকোনায় গত দুদিনে স্থানীয় মোক্তারপাড়া মাঠে ২০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপক ফেরদৌস ফয়সল, জেলা সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, নেত্রকোনা বন্ধুসভার উপদেষ্টা আওরঙ্গজেব প্রবাল, সহসভাপতি তুষার, সাধারণ সম্পাদক এস এম বাচ্চু, প্রচার সম্পাদক নিহার সরকার, সদস্য সঙ্গীতা সরকার প্রমুখ।
জয়পুরহাটের কালাই উপজেলায় গতকাল বুধবার ১৩০টি কম্বল বিতরণ করা হয়। উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বানিহারার গ্রামতলা মাঠে ১২০টি এবং ধাপপাড়া গ্রামের একটি এতিমখানার শিশুদের মধ্যে ১০টি কম্বল বিতরণ করা হয়। কম্বলগুলো তুলে দেন ক্ষেতলাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মহিউদ্দিন মামুন এবং বানিহারা গ্রামের প্রবীণ ব্যক্তি আবু সাঈদ মণ্ডল। কম্বল বিতরণে সহায়তা করেন কালাই বন্ধুসভার সভাপতি আবুল হাসনাত সরকার, বন্ধুসভার তফিকুল ইসলাম, হারুনুর রশিদ, স্থানীয় সমাজসেবক আলমগীর হোসেন, শিক্ষক জাহেদুল ইসলাম প্রমুখ।