নেত্রকোনা ও শরীয়তপুরে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌর এলাকায় দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার দিনে ও রাতে দুটি কালীমন্দিরের ১০টি প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামেও একটি মন্দিরে একদল মাদ্রাসাছাত্র প্রতিমা ভাঙচুর করে। ঘটনাস্থলে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে গতকাল শুক্রবার সকালে পুলিশ তাদের ছেড়ে দেয়।
একই রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিকে অবস্থিত সত্যনারায়ণের সেবা মন্দির থেকে (রামঠাকুরের মন্দির) প্রণামীর তিনটি বাক্স চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।