নেত্রকোনা-কেন্দুয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে বেসরকারি উন্নয়ন সংগঠন জেলা জনউদ্যোগ, যুব ইউনিয়ন ও ক্ষেতমজুর সমিতির উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সদর উপজেলার বালুয়াকান্দা বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ মানববন্ধনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ নানা শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা অর্ণব সরকার, জেলা সিপিবির নেতা নলিনীকান্ত সরকার, জেলা যুব ইউনিয়নের আহ্বায়ক আবুল কাইয়ুম আহমঞ্চদ প্রমুখ।