নেত্রকোনা জেলা আ.লীগের সভাপতি শামসুজ্জোহাকে দায়িত্ব থেকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জোহাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ১১ ফেব্রুয়ারি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে শামসুজ্জোহাকে অব্যাহতির কথা জানানো হয়। জানতে চাইলে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এর সত্যতা নিশ্চিত করেন।নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমান খানকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বছর দেড়েক আগে শামসুজ্জোহাকে একই অপরাধে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছিল। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দায়িত্বে পুনর্বহাল করা হয়। কিন্তু আবারও একই অভিযোগ ওঠায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়।