নেত্রকোনা-মদন বাস চলাচল তিন দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-মদন সড়কে গত সোমবার থেকে বাস চালাচল বন্ধ রয়েছে। সোমবার সকালে এইচএসসি (সমমান) পরীক্ষার্থীদের সঙ্গে অতিরিক্ত ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে বাসের চালক ও সহকারীরা শিক্ষার্থীদের মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে ওই রাস্তায় বাস চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে নেত্রকোনা থেকে মদন অভিমুখে খান পরিবহনের একটি বাসে দুজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত ভাড়া নিয়ে বাসের চালক ও সহকারীদের সঙ্গে তাদের বাগিবতণ্ডা হয়। এরপর মদন বাস স্ট্যান্ডে ওই শিক্ষার্থীদের নামিয়ে বাসটির চালক ও সহকারীরা তাদের মারধর করেন। শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী ঘটনাটি জানার পর উত্তেজিত হয়ে রাস্তায় বাস ভাঙচুর করতে শুরু করে। এ পর্যায়ে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ, মদনের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘শিক্ষার্থীরা আহত অবস্থায় পরীক্ষা দিয়েছে। তা ছাড়া ওই বাসে থাকা মেয়ে পরীক্ষার্থীটিও আমার কাছে কেঁদে বলেছে, তাকেও মারধর করে গলার চেইন ছিনিয়ে নিয়েছে বাসশ্রমিকেরা।’নেত্রকোনা পরিবহন শ্রমিক সমিতির দপ্তর সম্পাদক শেখ সেলিম বলেন, ‘বাসশ্রমিকেরা ওই ছাত্রছাত্রীদের মারধর করেনি। ওই শিক্ষার্থীরা আমাদের স্টাফদের মেরেছে।’মদন থানার উপপরিদর্শক মো. আবুল হাসেম জানান, স্থানীয় লোকজনের হামলায় দু-একটি বাসের সামান্য ক্ষতি হয়েছে। বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।