নেত্রকোনায় তৃণমূল নারী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারীর ক্ষমতায়ন, মানবজাতির উন্নয়ন’ স্লোগান নিয়ে নেত্রকোনায় তৃণমূল নারী সমাবেশ হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে জেলা পাবলিক হল মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

নারীনেত্রী খন্দকার রাইছা আমজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক যতীন সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ কমি‌উনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান, প্রবীণ বামপন্থী নেতা গোলাম এরশাদুর রহমান, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নেত্রকোনার কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান, চন্দ্রনাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা রহমান খান, বাংলাদেশ মহিলা পরিষদের উপদেষ্টা জুবেদা আক্তার খাতুন ও সহসাধারণ সম্পাদক তাহেজা বেগম প্রমুখ।

পরে স্থানীয় শতদল নাট্যগোষ্ঠীর উদ্যোগে নারী নির্যাতন বন্ধ ও নারী অধিকারের ওপর জনসচেতনতামূলক আকর্ষণীয় গণনাটক ও সংগীতের আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।