নেত্রকোনায় বাজারে আগুন ৬০ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপশিয়া বাজারে গতকাল শুক্রবার আগুনে ৬০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার লেপশিয়া বাজারের পূর্ব গলিতে ব্যবসায়ী নূরুল ইসলামের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।