নেত্রকোনায় বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার আটপাড়া কলেজ মিলনায়তনে গতকাল সোমবার সকালে এনজিও ব্র্যাকের উদ্যোগে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল ‘শিক্ষার মান উন্নয়নে অভিভাবকের ভূমিকাই মুখ্য’।
বিতর্কে জেলার সাতটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় মদন উপজেলার ফতেহপুর এইচ এস টি উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন আটপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার সাহা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম। সমন্বয়কারী হিসেবে ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো. তফাজ্জল ইসলাম।