নেত্রকোনায় হত্যার দায়ে সাতজনেরযাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলার আলমশ্রী গ্রামের মারফত আলী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রীসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত ব্যক্তির স্ত্রী খোদেজা খাতুন এবং তমজিদ, লুৎফুর রহমান, সাহাব উদ্দিন, আবদুল গনি, মোবারক ও কোবেদ আলী। তমজিদ বাদে সবাই পলাতক।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৪ সালের ৩০ মে ১৫-২০ ব্যক্তি মারফত আলীর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে।