নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দীপ্তি ও সাফল্যের শত বছর’ স্লোগান নিয়ে আগামী শুক্র ও শনিবার নেত্রকোনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব-২০১৪ অনুষ্ঠিত হবে।
বিদ্যালয় ও জেলা প্রশাসন সূত্র জানায়, ২৬ ও ২৭ ডিসেম্বর বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি পালন করা হবে। উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যে জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদারকে সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী শামীম খানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে।