প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ-ঢাকা পথের আন্তনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেস’-এ নেত্রকোনা স্টেশনের আসনসংখ্যা বাড়ানো ও সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার পরিবর্তনের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার নেত্রকোনা সরকারি কলেজের সামনে নেত্রকোনার তরুণ ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রসমাজের আহ্বায়ক তানভীর আহমেঞ্চদ, সদস্যসচিব বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, আন্দোলনের ফলে সরকার ঢাকা-মোহনগঞ্জ রেলপথে ‘হাওর এক্সপ্রেস’ নামে একটি ট্রেন চালু করে। কিন্তু এ ট্রেনে নেত্রকোনা স্টেশনের জন্য আসন বরাদ্দ রয়েছে মাত্র ৬১টি। তাই অবিলম্বে নেত্রকোনা স্টেশনের জন্য ২০০ আসন বৃদ্ধি এবং সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবারের পরিবর্তে অন্য কোনো দিন নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানান।