নেত্রকোনায় আট ব্যক্তির জেল জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় মাদক বিক্রি ও সেবনের দায়ে আট ব্যক্তিকে কারাদণ্ডাদেশ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার ও শনিবার রাতে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর ও পাইকুড়া ইউনিয়নের নহাটা গ্রামের গাঁজার আসর থেকে আবুল কাশেম, বাদল মিয়া, অংকুর মিয়া, ফুল মিয়া ও সাইফুল মিয়াকে আটক করা হয়। গত বুধবার সদর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী জিয়াউর রহমান, আবুল মিয়া ও মাদক ব্যবসায়ী আজিফা বেগমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ ও জরিমানা করেন।