নেত্রকোনায় আটজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা মডেল থানার পুলিশ ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর বসানোর প্রস্তুতিকালে গতকাল সোমবার আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: সান্তু মিয়া (৩০), মজিবুর রহমান (৪২), মাসুম ( ৩২), ইউসুফ আলী (২৮), সাইফুল ইসলাম (২৭), আমির (২২), বিপ্লব (২২) ও মোতালিব (২৫)।পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার বাইশদার গ্রামে ষাঁড়ের লড়াইয়ের মাধ্যমে জুয়ার আসর বসানোর প্রস্তুতিকালে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহমুদুজ্জামান তাঁদের তিন দিনের কারাদণ্ড দেন।থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ আহমেঞ্চদ জানান, জুয়াখেলা বা খেলায় আশ্রয় ও প্রশ্রয়দাতাও অপরাধীর তালিকায় পড়েন। সেই হিসেবে তাঁদের ষাঁড়ের লড়াইয়ের মাঠ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।