নেত্রকোনায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় গতকাল সোমবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মিলনমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।জেলা শহরের অজহর রোডের উদীচীর জেলা কার্যালয়ের সামনে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায় এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান। পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।