নেত্রকোনায় এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকায় আমিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি সুনামগঞ্জের ভাবকান্দা গ্রামের মো. আবদুল হেকিমের ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রেললাইনের পাশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরুলের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আমিরুলকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ রেললাইনের পাশে ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে। তিনি সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।আমিরুলের স্ত্রী সেলিনা খাতুন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেছেন।