নেত্রকোনায় ওয়ানগালা উৎসব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুরে আজ রোববার গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ অনুষ্ঠিত হবে। পৌর শহরের উতরাইল বাজার এলাকায় গারো ব্যাপটিস্ট কনভেনশন মাঠে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এ উৎসবের আয়োজন করেছে।
সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে নেত্রকোনার জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস, ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং, সংস্কৃতিমন্ত্রীর সহধর্মিণী শাহীন আক্তার প্রমুখ উপস্থিত থাকবেন।