নেত্রকোনায় কারাগারে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলা কারাগারে গতকাল সোমবার আল্পনা রানী সরকার নামে এক নারী হাজতি মারা গেছেন। তিনি খালিয়াজুরি উপজেলার কাদিরপুর গ্রামের কনক চন্দ্র সরকারের স্ত্রী। কারা কর্তৃপক্ষ দাবি করেছে, আল্পনা আত্মহত্যা করেছেন।
জেলা কারাগার থেকে জানা গেছে, আল্পনা রানী (২৬) হত্যা মামলার আসামি হিসেবে গত আগস্ট মাস থেকে তাঁকে কারাগারে রাখা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি কারাগারের ভেতরে নারীদের গোসলখানার ছোট জানালার শিকে নিজের পরনের কাপড় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। কারা কর্তৃপক্ষ তাঁকে দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নীলোৎপল তালুকদার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। জেলা কারাগারের কারাধ্যক্ষ ফরিদুর রহমান দাবি করেন, আল্পনাকে দ্রুত সদর হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।