নেত্রকোনায় কৃষককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার সদর উপজেলায় আবদুল হেলিম (৩৫) নামের এক কৃষককে কোপানোর পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের তিয়শ্রী এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল হেলিম ওই ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার ছেলে।