প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্যাহ গতকাল সোমবার শিশু নূর আলম হত্যা মামলার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন জেলার কলমাকান্দা উপজেলার কুড়িলাকুর গ্রামের জুয়েল (৩২), ফরিদ মিয়া (৩২), শহীদ (৪২) ও রুবেল (২৮)। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০২ সালের ৮ মে কুড়িলাকুর গ্রামে কথিত জিন সাধক জুয়েলের নেতৃত্বে অপর তিন আসামি পার্শ্ববর্তী বাড়ির নুর ইসলামের ছেলে নূর আলমকে (৮) ডেকে নেয়। পরদিন একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।