নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে চারজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বামুনীকোনা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল সোমবার এক পক্ষের গুলিতে চারজন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের আলী আজগর ও কাজী সাজ্জাদুর রহমানের পরিবারের মধ্যে এক একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল জমি দখল নিয়ে বিরোধ সৃষ্টি হলে সকাল ১০টার দিকে দুই পক্ষের সংঘর্ষে আলী আজগরের বৈধ বন্দুকের গুলিতে সাবেক ইউপি সদস্য কাজী সাজ্জাদুর রহমান (৪৫), কাজী মহসিন (৪০), কাজী জামাল (৩২), কাজী অপু (১৯) আহত হয়। আহত ব্যক্তিদের প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন শান্ত। কোনো পক্ষ মামলা করেনি।