নেত্রকোনায় জরুরি ত্রাণ বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বন্যাকবলিত হাওরাঞ্চলে জরুরি ত্রাণ বিতরণ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী আজ মঙ্গলবার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নে এই জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, পর্যাপ্ত খাদ্যশস্য আছে। আগামী মৌসুমে ফসল ওঠার আগ পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

জরুরি ত্রাণ হিসেবে নগদ ৫০০ টাকা ও ১৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

সহায়তামূলক অন্যান্য কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, জেলা প্রশাসক মুশফিকুর রহমান প্রমুখ।