নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতীতপুরে ট্রেনের নিচে কাটা পড়ে গাজী রহমান (২৭) নামের একজন পথচারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গাজী রহমানের বাড়ি বারহাট্টা উপজেলার গোড়াউন্দ গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে গাজী রহমান রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। সকাল সাড়ে আটটায় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় গাজী রেললাইন পেরোনোর চেষ্টা করেন। এ সময় রেললাইনের ওপর পা পিছলে পড়ে গেলে তিনি ওই ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।