নেত্রকোনায় তক্ষক পাচার চক্রের সাত সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা থানা-পুলিশ সোমবার রাতে উপজেলার চানপুর রোড থেকে তক্ষক পাচার চক্রের সাত সদস্যকে আটক করেছে ।আটক ব্যক্তিরা হলেন, কলমাকান্দার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শফিকুল ইসলাম (২৭), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন (৩০), গাজীপুরের চান্দিনা চৌরাস্তা মোড়ের বাসিন্দা আবদুল আজিজ (৩৬), নুরুজ্জামান (৪০), বাহার (৪১), আশাদুজ্জামান (৪৫) ও জয়নাল আবেদীন (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, খারনৈ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে উপজেলা সদরে ফেরার পথে সোমবার রাত আটটার দিকে পুলিশ মাইক্রোবাসসহ ওই সাতজনকে আটক করে। তাঁদের কাছ থেকে তক্ষক মাপার যন্ত্র ও নগদ এক লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।