নেত্রকোনায় তিন ভুয়া পরীক্ষার্থীর জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় পরিবার পরিকল্পনা ইউনিয়ন পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার তিন ভুয়া পরীক্ষার্থীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন মো. আসাদুজ্জামান, সোলায়মান হোসেন ও জহিরুল হক চৌধুরী। প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, গতকাল জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় ও নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার সময় ওই তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে নির্বাহী হাকিম মীর মো. মাহবুবুর রহমান ও মো. নাছির উল্লাহ খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। মো. নাছির উল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মডেল থানার ওসি মো. আবদুল করিম বলেন, তাঁদের গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে।