নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় এক শিক্ষার্থী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌরসভার সাতপাই বিলপাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবদুল মান্নান (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। সে সাতপাই গ্রামের আবদুল মালেকের ছেলে এবং সাতপাই দারুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে সাতপাই বিলপাড়ে সাতপাই গ্রামের মাদ্রাসাছাত্র আবদুল মান্নানের সঙ্গে একই এলাকার হাসানসহ (১৪) কয়েক তরুণের বয়স নিয়ে বাগিবতণ্ডা হয়। কিছুক্ষণ পর কয়েকজন দুর্বৃত্ত আবদুল মান্নানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। এখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল রোববার ভোরে মান্নান মারা যায়। গতকাল মডেল থানার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মফিজুল ইসলাম গতকাল সন্ধ্যায় জানান, তুচ্ছ ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।