নেত্রকোনায় তেলবাহী গাড়ির চাপায় ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় জ্বালানি তেলবাহী একটি গাড়ির চাপায় টুনি আক্তার নামে (৭) এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চল্লিশা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে রাখে।
টুনি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের মেয়ে। সে চল্লিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এদিকে ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।