নেত্রকোনায় দুই ব্যক্তির যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম ওই দুটি মামলার রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার ধারা গ্রামের শফিকুল ইসলাম ২০১২ সালে ২৩ জুন ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। পরদিন মেয়েটি পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পুলিশ ওই বছরের ৩১ জুলাই অভিযোগপত্র জমা দেয়।
এদিকে সদর উপজেলার হাপানিয়া গ্রামের কাজল ইসলাম ২০১১ সালের ২০ জুলাই এক গৃহবধূকে ধর্ষণ করে। এক মাস পর ২৪ আগস্ট ওই গৃহবধূ কাজল ইসলামকে আসামি করে মামলা করেন।