নেত্রকোনায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় শিশুকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এই রায় দেন। আসামি সুবল মিয়া পলাতক।পুলিশ সূত্রে জানা গেছে, সুবলের বাড়ি কয়রা গোবিন্দপুর গ্রামে। ২০০৭ সালের ২৩ মার্চ সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের এক মেয়েকে (১৪) অপহরণ করেন তিনি। পরে আবদুল্লাহপুরে তাঁর ভগ্নিপতি মঞ্জুল হকের বাড়িতে নিয়ে ওই মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই বছরের ২ এপ্রিল ওই মেয়ের বাবা বাদী হয়ে সুবল, তাঁর ভগ্নিপতি আবুল হাসেম ও মঞ্জুল হককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৭ সালের ১৬ জুলাই অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে সুবলের বিরুদ্ধে ওই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত গতকাল ওই রায় দেন। তবে মামলার অন্য দুই আসামি আবুল হাসেম ও মঞ্জুল হকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি গাজী মাসুদা বেগম ও আসামিপক্ষে নূরে এলাহী।