নেত্রকোনায় ধর্ষণের দায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় দুটি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম ওই দুটি মামলার রায় দেন। দণ্ডাদেশ পাওয়া দুই ব্যক্তি হলেন কেন্দুয়া উপজেলার মাইজহাটি গ্রামের ফারুক (৩৩) এবং কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের জিগাতলা পূর্বপাড়া গ্রামের আমির হামজা (৩৫)। তাঁরা পলাতক রয়েছেন।
ফারুকের বিরুদ্ধে হওয়া মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১০ জুন বিকেলে ফারুক কেন্দুয়া উপজেলার এক তরুণীকে (২০) ধর্ষণ করেন। পরদিন ওই তরুণীর মা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন।
একই আদালত ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে কলমাকান্দার আমির হামজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।