নেত্রকোনায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে শাহীন মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন। মামলার পর থেকেই শাহীন মিয়া পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০০৬ সালের ১৯ আগস্ট নেত্রকোনার পূর্বধলা উপজেলার শাহীন মিয়া একই উপজেলার এক গৃহবধূকে গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ে যান। সেখানে একটি ঘরে ১৮ দিন আটকে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ ঘরের মালিকের স্ত্রীর সহযোগিতায় কৌশলে পালিয়ে নিজ বাড়িতে ফিরে প্রায় এক বছর পর ২০০৭ সালের ২৪ জুলাই মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৭ সালের ২৫ আগস্ট আদালতে শাহীনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আজ সন্ধ্যায় আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে শাহীনকে এই দণ্ড দেন।