নেত্রকোনায় নতুন ১৭ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় নতুন করে ১৭ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন নারী। জেলায় এখন করোনা ‘পজিটিভ’ ব্যক্তির মোট সংখ্যা ৩৬৪। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে দুর্গাপুরে তিনজন, সদর উপজেলায় চারজন, কেন্দুয়ায় একজন, বারহাট্টায় দুজন, মোহনগঞ্জে ছয়জন, আটপাড়ায়।

নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, গত ১০ এপ্রিল জেলায় প্রথম দুজন করোনা রোগী পাওয়া যায়। এর পর দুই মাস সাত দিনের ব্যবধানে জেলায় এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩৬৪ জনে দাঁড়িয়েছে। বুধবার পর্যন্ত নেত্রকোনা থেকে পরীক্ষাগারে পাঠানো নমুনার সংখ্যা ৫ হাজার ৪৬৮টি। প্রতিবেদন পাওয়া গেছে ৫ হাজার ২৮৯টি। করোনা পজিটিভ ৩৬৪ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০০ জন; মৃত্যু হয়েছে তিনজনের।