নেত্রকোনায় বিএনপির মিছিলে সন্ত্রাসী হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা শহরে গতকাল বৃহস্পতিবার বিএনপির মিছিলে সন্ত্রাসী হামলায় দলটির অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। দলীয় কর্মী-সমাবেশে যাওয়ার পথে এ হামলা চালানো হয়।বিএনপির দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড় ও মোক্তারপাড়া ব্রিজের দক্ষিণ পাশে সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে কলমাকান্দা, মোহনগঞ্জ, পূর্বধলা, দুর্গাপুর, কেন্দুয়া, মদন ও খালিয়াজুড়ী উপজেলাসহ জেলার বিভিন্ন জায়গা থেকে আসা বিএনপির বেশ কয়েকটি মিছিল ওই জায়গা অতিক্রম করার সময় সন্ত্রাসীরা মিছিলকারীদের ওপর হামলা চালায়। এতে মিছিলগুলো ছত্রভঙ্গ হয়ে যায়।