নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হরিপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হচ্ছেন হরিপুর গ্রামের নূরুনবী (২৫) ও নিজাম উদ্দিন (৩০)।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ ও এলাকাবাসী জানান, গত রোববার রাতে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকে। রাতে মাঠ থেকে বাড়ি ফেরার পথে নূরুনবী, নিজাম উদ্দিনসহ ১০-১২ জন রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।