নেত্রকোনায় যতীন সরকারকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা পদক অর্জন করায় স্বনামধন্য লেখক যতীন সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নেত্রকোনার স্থানীয় সংগঠন বাউল রশিদ উদ্দিন একাডেমির উদ্যোগে শুক্রবার রাতে শহরের রাজুর বাজার কলেজিয়েট হাই স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে যতীন সরকারকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে যতীন সরকারের হাতে মানপত্র তুলে দেন একাডেমির সাধারণ সম্পাদক এস এম কামাল উদ্দিন তালুকদার। সংবর্ধনা শেষে বাউল রশিদ উদ্দিন একাডেমির শিল্পীরা বাউল গান পরিবেশন করেন।