নেত্রকোনায় শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ সুবিধার চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় অবসরপ্রাপ্ত ১৪৪ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীর মাঝে তাঁদের প্রাপ্য কল্যাণ ও অবসর সুবিধার চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন।এ উপলক্ষে স্থানীয় মহুয়া অডিটরিয়ামে গতকাল শুক্রবার বেলা ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান। কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আছাদুজ্জামান মিয়া, জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ারদার, ট্রাস্টের পরিচালক কাজী মো. রফিকুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি লু ৎফুল হায়দার ফকির, সম্পাদক আজহারুল হক তুহিন প্রমুখ। অনুষ্ঠানে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার অবসরপ্রাপ্ত ১৪৪ জন শিক্ষক-কর্মচারীকে নতুন বেতন স্কেলে কল্যাণ ও অবসর সুবিধার দুই কোটি সাত লক্ষাধিক টাকার চেক দেওয়া হয়।