নেত্রকোনায় শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদক ও সন্ত্রাসকে না বলুন’ স্লোগান সামনে রেখে নেত্রকোনার সাতপাই এলাকার মাদ্রাসাসহ চারটি বিদ্যালয় গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের সাতপাই স্মৃতিসৌধের সামনে মানববন্ধন করে।নেত্রকোনা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খানের ওপর মাদক-সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মানববন্ধনে নেত্রকোনা এন আকন্দ আলিয়া মাদ্রাসা, নেত্রকোনা উচ্চবিদ্যালয়, নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয় ও নেত্রকোনা আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজন অংশ নেন। তাঁরা ‘মাদক ও সন্ত্রাসকে না বলুন’ বলে স্লোগান দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।