নেত্রকোনায় শিশু হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক শিশুকে অপহরণের পর হত্যা করার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন শামিম খান, মো. সোহাগ ও শরিফুজ্জামান ওরফে হুমায়ূন। এঁদের মধ্যে শরিফুজ্জামান পলাতক।
আদালত সূত্র ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের জুনে উপজেলার চিটুয়া নওপাড়া গ্রামের শুকুর আলীকে (১২) অপহরণ করা হয়। অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। পরে তাকে হত্যা করা হয়। তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আসামি করা হয়। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।