নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায় আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪২)। তিনি সদর উপজেলার ফরিদপুর গ্রামের আবদুল হাই মিয়ার ছেলে।

মামলার সরকারি কৌঁসুলি সাইফুল আলম প্রদীপ বলেন, পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ২৮ আগস্ট সন্ধ্যায় সাইফুল ইসলাম তাঁর স্ত্রী রুমা আক্তারকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর ওই দিন রাতেই সাইফুল নেত্রকোনা মডেল থানায় এসে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। এরপর পুলিশ তাঁর বাড়িতে গিয়ে রুমার লাশ উদ্ধার করে। ঘটনার পরদিন নিহত রুমার ভাই মোমেন মিয়া বাদী হয়ে সাইফুলকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।