নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী গ্রামে গত বৃহস্পতিবার গৃহবধূ পারভীন আক্তারকে (৩০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাঁর স্বামী আজিজুল হক। পরে সিধলী তদন্ত ফাঁড়ির পুলিশ তাঁকে আটক করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজিজুল হকের সঙ্গে পারভীন আক্তারের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। বৃহস্পতিবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে আজিজুল হক পারভীন আক্তারের মাথায় কুড়াল দিয়ে উপর্যুপরি আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় পারভীন আক্তারকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রাতেই পুলিশ আজিজুল হককে বাড়ি থেকে আটক করে।