নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. একরামুল হক চৌধুরী গতকাল বুধবার এ রায় দেন। সাজা পাওয়া ব্যক্তিটি হলেন কলমাকান্দা উপজেলার ফকির চান্দুয়াইল গ্রামের বাবুল মিয়া।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৮ নভেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে বাবুল মিয়া তার প্রথম স্ত্রী সাহরা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন সাহরা খাতুনের ছোট ভাই ছমেদ আলী বাদী হয়ে বাবুল মিয়াকে আসামি করে থানায় মামলা করেন।