নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা রেলস্টেশন এলাকায় গতকাল সোমবার মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল হেকিম তালুকদার (৫৬)। তিনি সদর উপজেলার বাঘরুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল হেকিম গতকাল বেলা একটার দিকে বাইসাইকেলে জেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে বিকেল চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।