নেত্রকোনায় হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলার আলমশ্রী গ্রামের মারফত আলী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রীসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত ব্যক্তির স্ত্রী খোদেজা খাতুন এবং তমজিদ, লুৎফুর রহমান, সাহাব উদ্দিন, আবদুল গনি, মোবারক ও কোবেদ আলী। তমজিদ বাদে সবাই পলাতক।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৪ সালের ৩০ মে ১৫-২০ ব্যক্তি মারফত আলীর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে।