নেত্রকোনায় হত্যার দায়ে ৫৬ জনের কারাদণ্ড
নেত্রকোনার আবুল কাশেম হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ৫০ জনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বুধবার এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর গ্রামের মজিবর রহমান, রতন, সাইফুল, শাহজাহান, নূর মিয়া ও জাহাঙ্গীর।
জানা গেছে, সুয়াইর গ্রামের মো. নূরুল হক চৌধুরীর সঙ্গে একই গ্রামের মজিবর রহমানের পূর্বশত্রুতা ছিল। ২০০৫ সালের ২৫ মে মজিবরের লোকজন নূরুল হক চৌধুরীর বাড়ি ঘেরাও করে গৃহকর্মী আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নূরুল হক চৌধুরী বাদী হয়ে ওই দিনই মজিবরসহ ৫৬ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা করেন।