নেত্রকোনায় ৬ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় শিব শংকর তালুকদার হত্যা মামলার রায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. একরামুল হক চৌধুরী গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—বজলু (৪৮), ওয়াহাব (৪০), এলাল উদ্দিন (৪০), একদিল (৪৫), আবদুস সাত্তার (৩৫) ও ইছব আলী (৪৮)। তাঁদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার খার বাংলা গ্রামে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে ২০০১ সালের ২১ ফেব্রুয়ারি রাতে আসামিরা বাংলাবাজারের কাছে শিব শংকর তালুকদারকে কুপিয়ে হত্যা করেন। শিব শংকরের বাড়ি সদর উপজেলার খার বাংলা গ্রামে।