নেত্রকোনায় 'জালাল-সন্ধ্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরমি বাউলসাধক জালাল উদ্দিন খাঁর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় ‘জালাল-সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের অজহর সড়ক এলাকায় এ অনুষ্ঠান হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে ‘জালাল ভক্তবৃন্দ’ এর আয়োজন করে। অনুষ্ঠানে উদীচীর জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক সভাপতিত্ব করেন। ছড়াকার সঞ্জয় সরকারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন কবি স্বপন কুমার পাল। প্রবন্ধ পাঠ করেন মো. আলমগীর। বাউল জালাল উদ্দিন খাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার। পরে জালাল উদ্দিন খাঁ রচিত লোকসংগীত পরিবেশন করেন শিল্পী পলাশ ভদ্র, পিয়া বৈশ্য, মাসুম ইবনে জয়নাল, সোহেল রানা প্রমুখ।