নেত্রকোনায় 'হাওর সমাবেশ' আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরাঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় খালিয়াজুরি কলেজ মাঠে ‘হাওর সমাবেশ’ হবে। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সহযোগিতায় ‘হাওর ক্ষেতমজুর আন্দোলন সমন্বয় কমিটি’ এ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশ উপলক্ষে আয়োজকেরা গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।