নেদারল্যান্ডসে নতুন রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার শেখ মুহাম্মদ বেলালকে নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন শেখ বেলাল। তিনি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের পাশাপাশি পোল্যান্ড ও বসনিয়া-হারজেগোভিনায় রাষ্ট্রদূত পদে সমবর্তী দায়িত্ব পালন করবেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।