নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেনের 'সফল' প্রকল্প পরিদর্শন
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং ‘সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি অ্যান্ড লিংকেজেস (সফল) প্রকল্পের’ কার্যক্রম পরিদর্শন করেছেন৷ গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি৷
নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ যশোর, খুলনা, নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমের পাঁচটি জেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে৷ ৫০ হাজার ক্ষুদ্র চািষর (পশুপালন, মাছ ও সবজিচাষে যুক্ত) জীবনমানের উন্নয়নই এ প্রকল্পের লক্ষ্য৷
দুদিনের ওই পরিদর্শনকালে প্রতিনিধিদলের সঙ্গে আরও ছিলেন সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা এ টি এম খালেদুজ্জামান৷ পরিদর্শনে রাষ্ট্রদূত গারবেন প্রকল্পের দুগ্ধ ও মৎস্য উৎপাদনকারী দলের কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন৷
রাষ্ট্রদূত গারবেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি বুধবার নড়াইল সদর উপজেলার হাতিয়ারা গ্রামে যান৷ পরের দিন গতকাল তাঁরা খুলনার ডুমুরিয়া উপজেলার বয়ারসিং গ্রামে গিয়ে বাগদাচািষদের সঙ্গে মতবিনিময় করেন৷ পরে যশোরে এমইউসি ফুডস লিমিটেডের (চিংড়ি প্রক্রিয়াজাতকারক) কারখানা ঘুরে দেখেন তাঁরা৷ বিজ্ঞপ্তি৷