প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিপক্ষীয় বাণিজ্য উৎসাহিত করতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো নেপাল-বাংলাদেশ যুব সম্মেলন ২০১৭। দুই দিনের এই সম্মেলন শুরু হয় গত শনিবার। সম্মেলনের উদ্বোধন করে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল) উদ্যোগে সহযোগী দেশগুলোর অভিন্ন সমস্যাগুলো সমাধানের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। মাশফি বিনতে শামস আরও আশা প্রকাশ করেন, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (সাফটা) এবং বঙ্গোপসাগর এলাকার বহুমুখী প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার (বিমসটেক) সম্পূরক হিসেবে বিবিআইএন প্রতীয়মান হবে। মাই রিপাবলিকা