প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজের নেপালি শিক্ষার্থী সাওগত গেওয়ালি (২৬) ১৩ দিন পর গত বুধবার রাতে নিজ ছাত্রাবাসে ফিরেছেন। তিনি চিকিৎসার জন্য ভারতের কলকাতা গিয়েছিলেন বলে ছাত্রাবাস কর্তৃপক্ষকে বলেছেন। সাওগত নিখোঁজ বলে ছাত্রাবাস কর্তৃপক্ষ যে সাধারণ ডায়েরি (জিডি) করেছিল, তা বুধবার রাতেই প্রত্যাহার করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। সাওগত কাউকে কিছু না বলে ৯ নভেম্বর ছাত্রাবাস ছাড়েন। নেপালে তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল না। নিজস্ব প্রতিবেদক, সিলেট